September 25, 2026, 5:29 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ঢাকায় আসছেন লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ড. মনোজ শাহ

ঢাকায় আসছেন লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ড. মনোজ শাহ

বাংলার নিউজ ডেস্ক

লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ড. মনোজ শাহ এবং তাঁর সহধর্মিণী জাইনা শাহ চার দিনের সৌজন্য সফরে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ড. মনোজ শাহ ও জাইনা শাহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এই সফরকে ঘিরে বাংলাদেশের লায়ন্স অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। লায়ন্স ইন্টারন্যাশনালের শীর্ষ এই নেতাকে বাংলাদেশে বরণ করে নিতে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ প্রকাশ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

তিনি বলেন, ড. মনোজ শাহের বাংলাদেশ সফর দেশের লায়ন্স আন্দোলনের জন্য অত্যন্ত সম্মানজনক ও অনুপ্রেরণাদায়ক। এই সফরের মাধ্যমে লায়ন্স ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলাদেশের সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সেবামূলক কার্যক্রম নতুন গতি পাবে।

সফরকালে ড. মনোজ শাহ ঢাকা ও চট্টগ্রামে লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন স্থায়ী ও চলমান সেবা কার্যক্রম পরিদর্শন করবেন। একই সঙ্গে জেলা ও ক্লাব পর্যায়ের লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফর শেষে আগামী ২৫ জানুয়ারি সকালে ড. মনোজ শাহ ও তাঁর সহধর্মিণী বাংলাদেশ ত্যাগ করবেন।

মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন ও জিএটি চেয়ারপারসন লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা বলেন, এই সফর বাংলাদেশের লায়ন্স আন্দোলনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা সংগঠনের সেবার পরিধি ও আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT