বাংলার নিউজ ৭১ ডেস্ক: ঢাকাস্থ ঈশ্বরদী কল্যাণ সমিতির উদ্যোগে ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ, শুক্রবার বিকাল ৪টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ২০০ জন সদস্য ঢাকার বিভিন্ন স্থান থেকে উপস্থিত হন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও সংস্থাপন) জনাব মো: মনোয়ারুল ইসলাম এনাম অনুষ্ঠানটির আয়োজন করেন। সভায় ঈশ্বরদী কল্যাণ সমিতির সদস্যরা নিজেদের পরিচয় প্রদান করেন এবং ঈশ্বরদীর উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, ঈশ্বরদী কল্যাণ সমিতির একটি কমিটি গঠনের লক্ষ্যে জনাব মো: মনোয়ারুল ইসলাম এনাম কে আহবায়ক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ভবিষ্যতে কার্যক্রমের একটি রূপরেখা তৈরি এবং অন্যান্য কার্যক্রমের বিষয়ে সবার অবহিত করা হবে বলে সভার শেষে জানানো হয়।
এভাবে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়, এবং জনাব মো: মনোয়ারুল ইসলাম এনাম আহবায়ক হিসেবে ঈশ্বরদী কল্যাণ সমিতির কার্যক্রম পরিচালনা করবেন বলে ঘোষণা করা হয়।
Leave a Reply