September 25, 2026, 3:56 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর পিএসটি ট্রেনিং ২০২৫ সম্পন্ন

ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর পিএসটি ট্রেনিং ২০২৫ সম্পন্ন

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর উদ্যোগে প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারার (পিএসটি) ট্রেনিং–২০২৫ গতকাল শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) ভবনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত মোট ৪৭টি ক্লাবের পিএসটি নেতৃবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে বিশেষ মুহূর্তে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির অ্যাডভাইজার আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা দেন ট্রেনিং সেমিনার চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট ৩১৫ এ-২ এর লায়ন খাদিজা বিনতে মনির তিয়াসা।

অংশগ্রহণকারী নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো প্রশিক্ষণ আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল। লায়ন্স নেতৃত্ব উন্নয়ন ও মানবসেবা বাস্তবায়নে এ ট্রেনিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT