নিজস্ব প্রতিবেদক
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬-২৭ লায়ন মোঃ শহিদুল ইসলাম, এমজেএফ-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
শনিবার, ২২ আগস্ট ২০২৬ সন্ধ্যায় রাজধানীর ৪৫ দিলকুশা ক্লাবের মিটিং সেকেন্ড লোকেশনে ক্লাবের মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে উপস্থিত হলে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ শহিদুল ইসলাম, এমজেএফ-কে স্বাগত জানান ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। এ সময় ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন।
এ সময় ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ-এর সঙ্গে ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডিস্ট্রিক্ট গভর্নরকে বরণ করে নেওয়া হয়।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির অ্যাডভাইজার এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ২০২৬-২৭ বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিস্ট্রিক্ট গভর্নরকে বরণকালে ক্লাব নেতৃবৃন্দ বলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন মানবসেবা, সমাজকল্যাণ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। ডিস্ট্রিক্ট গভর্নরের নেতৃত্ব ও দিকনির্দেশনায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ শহিদুল ইসলাম, এমজেএফ ক্লাবের মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনারে অংশ নেন। এ সময় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে তিনি শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
Leave a Reply