September 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ডিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ একেএম জাহিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা

ডিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ একেএম জাহিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা

রাজধানীর মতিঝিলের দিলকুশার ৪৫ নম্বরে অবস্থিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মিটিং লোকেশন-২-এ গতকাল এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ডিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন সৈয়দ একেএম জাহিদ-কে লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরিয়ে সম্মানিত করেন ক্লাবের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

ডিকে গ্রুপের অধীনে ডিকে ডিজাইন লিমিটেড (DK. Design Ltd.), ডিকে নিটওয়্যার লিমিটেড (DK. Knitwear Ltd.), ডিকে সোয়েটার লিমিটেড (DK. Sweater Ltd.), ডিকে টেক্সটাইল লিমিটেড (DK. Textile Ltd.), ডিকে কালেকশন (DK. Collection) এবং ডিকে প্রিন্টিং (DK. Printing)-সহ একাধিক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সফল সেক্রেটারি লায়ন মো. রিপন তরফদার নিয়াম।

এসময় বক্তারা সমাজসেবামূলক কার্যক্রমে নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং লায়ন্স ইন্টারন্যাশনালের মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব ও সম্পৃক্ততার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT