September 25, 2026, 3:57 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
টেকসই জ্বালানি উন্নয়নে বিশেষ অবদান: স্রেডা চেয়ারম্যান মোজাফফর আহমেদকে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা প্রদান

টেকসই জ্বালানি উন্নয়নে বিশেষ অবদান: স্রেডা চেয়ারম্যান মোজাফফর আহমেদকে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা প্রদান

আজ ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ অবদান এবং দেশব্যাপী উন্নয়নমুখী কার্যক্রমে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ টেকসই ও নবায়নযোগ্য উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর চেয়ারম্যান (গ্রেড–১) মোজাফফর আহমেদ (এমবিএ, পিএইচডি)-কে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা পিন পরিয়ে সম্মাননা জানান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

রাজধানীতে অনুিষ্ঠত এই সম্মাননা প্রদানের মাধ্যমে সেবামূলক কর্মকাণ্ড, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে স্রেডার চলমান উন্নয়ন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,
“টেকসই জ্বালানি নিশ্চিত করতে স্রেডার কার্যক্রম দেশকে আধুনিক ও কার্বন–নিরপেক্ষ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। জনসেবায় এমন নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সম্মাননা প্রদান লায়ন্স ইন্টারন্যাশনালের সেবাধারাকে আরও শক্তিশালী করে।”

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দেশের সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক অঙ্গনে বহু বছর ধরে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সক্রিয় সদস্য। পাশাপাশি তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT