September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Oplus_131072

গত ১২ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) উত্তরা মিডিয়া ক্লাবের আয়োজনে রাজধানীর সঙ্গম স্কয়ার রেস্টুরেন্টে “জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সমাজসেবীরা।

অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

তার বক্তব্যে লায়ন খান আকতারুজ্জামান বলেন,

“জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। এই ঘটনার মধ্য দিয়ে আমরা শিখেছি যে, জাতীয় ঐক্য ও দৃঢ় প্রত্যয় থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। দেশের বিনির্মাণে আমাদের প্রত্যেকের সক্রিয় ভূমিকা রাখা জরুরি—শুধু সমালোচনা নয়, বরং সঠিক পথে উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমরা যদি সততা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখি, তাহলে বাংলাদেশ একদিন বিশ্বের উন্নত ও সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছাবে।”

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং জাতীয় উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। শেষে দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT