ঢাকা, ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার): রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক বিশেষ মুহূর্তে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন) মো. সুলতান উদ্দিনের হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয় এবং সমাজসেবা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
মো. সুলতান উদ্দিন দীর্ঘদিন ধরে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্র্যান্ড, গণমাধ্যম ও জনসংযোগ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
Leave a Reply