September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
‘সমৃদ্ধ গ্রাম, সমৃদ্ধ দেশ—টেকসই উন্নয়নের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই ২০২৬) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব আবদুল্লাহ হারুন। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ক্ষুদ্র, কুটির ও সম্ভাবনাময় শিল্পখাতের পণ্য স্থান পায়।

প্রদর্শনীতে দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে মাশরুম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক স্টল। তুলনামূলকভাবে নতুন শিল্প হলেও খুলনা অঞ্চলে মাশরুম চাষ ও এর বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। পাশাপাশি খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল, প্রাকৃতিক মধুসহ বিভিন্ন কৃষিভিত্তিক ও গ্রামীণ শিল্পের পণ্যও প্রদর্শিত হয়, যা স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ এবং অর্থনৈতিক সম্ভাবনার চিত্র তুলে ধরে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা, নতুন শিল্পের প্রসার ঘটানো এবং স্থানীয় উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এ আয়োজন গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং উদ্যোক্তাদের সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT