September 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
জাতীয় গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেইউসি’র সেমিনার অনুষ্ঠিত

জাতীয় গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেইউসি’র সেমিনার অনুষ্ঠিত

বক্তব্য দিচ্ছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামাান এমজেএফ/ ছবি: বাংলার নিউজ ৭১

মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতের আহ্বান

ঢাকা, ৩ মার্চ ২০২৫, শনিবার:
জাতীয় গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) এক জাঁকজমকপূর্ণ সেমিনারের আয়োজন করে রাজধানীর বিজনগরস্থ হোটেল অরনেটে। বিকাল ৫টায় শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যম, সাহিত্য, সমাজসেবা ও রাজনীতির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন বিজেইউসি’র প্রধান মুখপত্র খান নজরুল ইসলাম হান্নান। সেমিনারের সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. মোক্তার হোসেন এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। অনুষ্ঠানটির মডারেটরের দায়িত্বে ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান ঢলার। ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেইউসি’র প্রধান সমন্বয়কারী রাজিবুল ইসলাম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দেশ টিভির হেড অব নিউজ মহিউদ্দিন আহমেদ, চ্যানেল আই-এর যুগ্ম সম্পাদক কবি রাজু আলীম, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ-এর মহাসচিব মীর আব্দুল আলীম, বিজেইউসি’র উপদেষ্টা লায়ন মো. বশিরুজ্জামান ও অন্যান্য নেতৃবৃন্দ।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,

“সাংবাদিকরা জাতির বিবেক। তথ্যবহুল সমাজ গঠনে তাঁদের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম দিবসে আমাদের অঙ্গীকার হোক সত্য, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা।

আজকের এই অনুষ্ঠানে এসে আমি আশাবাদী হয়েছি—যুব সাংবাদিকরা আরও দায়িত্বশীল হয়ে উঠছে। তাঁদের পাশে থাকা, উৎসাহ দেওয়া এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন,

“আমরা যদি চাই একটি ন্যায়ের সমাজ, সেখানে সংবাদপত্র ও মিডিয়া একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে কাজ করতে হবে। সরকার ও সমাজ উভয়ের উচিত সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা।”

সেমিনারে বক্তারা গণমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত অধিকার, অনলাইন সাংবাদিকতার উন্নয়ন, ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

সবার বক্তব্যে উঠে আসে—আজকের ডিজিটাল যুগে তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করা অত্যন্ত জরুরি। একইসাথে তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ, মর্যাদা ও কর্মপরিবেশের উন্নয়ন নিয়েও আলোকপাত করা হয়।

এই আয়োজনে উপস্থিত বক্তারা বিজেইউসি’র ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এরকম গঠনমূলক আলোচনা ও কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT