September 25, 2026, 4:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ৩০তম বার্ষিক কনভেনশন

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ৩০তম বার্ষিক কনভেনশন

রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩, বাংলাদেশের ৩০তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৬। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় শুরু হওয়া এ কনভেনশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এমপি এবং পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর মোসলেম আলী খান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএটি এরিয়া লিডার (CA6K) কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া লিডার ও বিএলএফ চেয়ারম্যান একেএম রেজাউল হক পিসিসি, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন আশরাফ হোসেন খান হীরা এবং লায়ন্স পিডিজি ফোরাম, এমডি-৩১৫ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. এ. হালিম পাটোয়ারী পিডিজি।

এছাড়াও কনভেনশনে বিশেষভাবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রধান উপদেষ্টা মোঃ আলী আসগর লবী। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম তাঁকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সফল সেক্রেটারি ও ৩০তম বার্ষিক কনভেনশনের কনভেনশন সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম এবং ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

বক্তারা তাঁদের বক্তব্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও মানবসেবামূলক কার্যক্রমে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কনভেনশনে ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম এমজেএফ এবং কনভেনশন চেয়ারম্যান লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ এমজেএফ অতিথিদের স্বাগত জানান। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন অধিবেশন, আলোচনা, সম্মাননা প্রদান, বার্ষিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কনভেনশন অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয়কে নতুনভাবে উজ্জীবিত করেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের বিভিন্ন অঞ্চলে মানবকল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT