September 25, 2026, 12:17 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানের সঙ্গে লায়ন্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানের সঙ্গে লায়ন্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষা

Oplus_131072

বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর গভর্নর ২০২৬-২৭ লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে লায়ন্স নেতৃবৃন্দ পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময়ের পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় লায়ন্স ক্লাবের চলমান বিভিন্ন সেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর গভর্নর ২০২৬-২৭ লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানকে ডিস্ট্রিক্ট গভর্নর টু অ্যাডভাইজার হিসেবে নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করেন। এ সময় লায়ন্স নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও দিকনির্দেশনা ডিস্ট্রিক্টের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানের সঙ্গে সাক্ষাতের সময় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ তাঁর বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক দায়িত্বের বিষয়ও তুলে ধরেন।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান এবং GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সাক্ষাৎকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর গভর্নর ২০২৬-২৭ লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ নবনিযুক্ত ডিস্ট্রিক্ট গভর্নর টু অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

লায়ন্স নেতৃবৃন্দ বলেন, অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণের মাধ্যমে ডিস্ট্রিক্টের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।সৌজন্য সাক্ষাৎ শেষে লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানকে ডিস্ট্রিক্ট গভর্নর টু অ্যাডভাইজার হিসেবে নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদানকে ঘিরে উপস্থিত লায়ন্স নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্য ও উৎসাহের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ দায়িত্বের মাধ্যমে ডিস্ট্রিক্টের সাংগঠনিক ও সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT