September 24, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
গুলশান ক্লাবে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র অভিষেক অনুষ্ঠিত

গুলশান ক্লাবে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র অভিষেক অনুষ্ঠিত

মানবসেবায় লায়ন সদস্যদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে লায়ন সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি।

তিনি বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। মানবসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করাই লায়ন সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় গুলশান ক্লাবে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩, বাংলাদেশের ২০২৬-২০২৭ লায়ন বর্ষের ক্যাবিনেট সদস্যদের ৩১তম ইনস্টলেশন (অভিষেক) অনুষ্ঠান ও প্রথম ক্যাবিনেট সভা অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র আয়োজনে অনুষ্ঠিত ‘অভিষেক-২০২৬-২০২৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আবদুল মঈন খান।

প্রধান অতিথি বলেন, মানবসেবাই একমাত্র পথ ও পাথেয়। পৃথিবীতে যত মহামানব এসেছেন, তাঁদের প্রত্যেকের মূল উদ্দেশ্য ছিল অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই প্রকৃত মানবপ্রেম ও মানবতা অর্জন করা সম্ভব।

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএএফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক লায়ন নাজমুল হক-পিএমজেএফ।

বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিব, ডিস্ট্রিক্ট গভর্নরের প্রধান উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন মো. ওবায়দুর রহমান বলেন, মানবসেবার মহান ব্রত নিয়ে লায়ন সদস্যরা সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। সমাজের বিত্তবান লায়ন সদস্যদেরও এ কাজে আরও বেশি করে এগিয়ে আসা উচিত।

তিনি বলেন, মানুষ পৃথিবীতে আসে এবং একদিন চলে যায়; কিন্তু মানুষের রেখে যাওয়া স্মৃতি ও কীর্তি কখনো মুছে যায় না। মানবসেবাই প্রকৃত সেবা। মানুষকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

লায়ন মো. ওবায়দুর রহমান আরও বলেন, লায়ন সদস্যরা সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা, চক্ষু শিবিরসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি)’র সদস্য, ডিস্ট্রিক্ট গভর্নরের উপদেষ্টা ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক এলিজা জামান; বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি-১) লায়ন মোহাম্মদ জাকির হাসান; জিএটি এরিয়া লিডার সিএ ৬কে লায়ন কাজী সাইফুল ইসলাম; এলসিআইএফ ভাইস এরিয়া লিডার লায়ন মো. সাইফুল আলম; মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-বি, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসালেহ উদ্দিন আহমেদ অপু; সদা অতীত সফল গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুদ; লায়ন সাকি; ক্যাবিনেট সেক্রেটারি লায়ন নাদিরা বেগম মল্লিকা-এমজেএফ; ক্যাবিনেট ট্রেজারার লায়ন মো. মাহবুবুল হুদা; জিইটি লিডার লায়ন খান আকতারুজ্জামান-এমজেএফ; লায়ন তাসলিম আহমেদ এবং জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমানসহ ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৬-২০২৭ লায়ন বর্ষের নতুন ক্যাবিনেট সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষেক করানো হয়। এ সময় লায়ন্স ইন্টারন্যাশনালের মূলনীতি ও মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে আগামী লায়ন বর্ষে আরও ব্যাপক পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরে ২০২৬-২০২৭ লায়ন বর্ষের প্রথম ক্যাবিনেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিস্ট্রিক্টের বিভিন্ন কার্যক্রম, সদস্য বৃদ্ধি, মানবসেবা, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT