September 24, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।

গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বাংলাদেশ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে লায়ন খান আকতারুজ্জামান ও প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩, বাংলাদেশের ইনস্টলেশন সেরিমনিতে অংশগ্রহণের জন্য প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরীর হাতে আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উপদেষ্টা ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ মেয়াদের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। সমাজসেবা, মানবকল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন।

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ইনস্টলেশন সেরিমনি উপলক্ষে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র প্রদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT