July 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
খুলনা-৫ আসনে ধানের শীষের বিজয়: মোহাম্মদ আলি আসগার লবিকে শুভেচ্ছা

খুলনা-৫ আসনে ধানের শীষের বিজয়: মোহাম্মদ আলি আসগার লবিকে শুভেচ্ছা

বাংলার নিউজ ৭১ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে মোহাম্মদ আলি আসগার লবি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে তাঁর এই বিজয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়।

এ বিজয় উপলক্ষে আজ ১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার রাজধানীর বনানী এলাকায় এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলি আসগার লবিকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

লায়ন খান আকতারুজ্জামান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে আরও উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র সেক্রেটারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী সদস্য লায়ন খান রবিউল ইসলাম রবি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব সেক্রেটারী ও বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম ও বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র জয়েন্ট-সেক্রেটারী লায়ন শেখ সাহেদ হোসেন সালাহউদ্দিন।

এ সময় বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং খুলনা-৫ আসনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT