July 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
খুলনা-১ আসনের সংসদ সদস্য লায়ন আমির এজাজ খাঁনকে সম্মাননা প্রদান

খুলনা-১ আসনের সংসদ সদস্য লায়ন আমির এজাজ খাঁনকে সম্মাননা প্রদান

ঢাকা, রাজধানীতে অনুষ্ঠিত এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে খুলনা-১ আসনের সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও লায়ন নেতা লায়ন আমির এজাজ খাঁনকে সম্মাননা প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে তাঁকে সম্মাননার নিদর্শন হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করা হয়।

সম্মাননা প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় তিনি সংসদ সদস্য লায়ন আমির এজাজ খাঁনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড, মানবসেবা এবং সামাজিক উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, International Business Forum of Bangladesh (IBFB) এবং Khulna Chamber of Commerce and Industry-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সফল ক্লাব সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়ামসহ জেলা ও ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং সুধীজন।

বক্তারা বলেন, সংসদ সদস্য লায়ন আমির এজাজ খাঁন দীর্ঘদিন ধরে মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর মতো একজন জননন্দিত জনপ্রতিনিধিকে সম্মাননা প্রদান করতে পেরে লায়ন্স ইন্টারন্যাশনালের জেলা ও ক্লাবের নেতৃবৃন্দ নিজেদের সম্মানিত ও গর্বিত মনে করছেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার আদর্শকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও লায়ন আমির এজাজ খাঁনের নেতৃত্বে দেশ ও সমাজের কল্যাণে আরও ব্যাপক অবদান প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT