September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
খুলনা সমিতির আজীবন সদস্য হলেন যুগ্ম সচিব আবুল হাসান

খুলনা সমিতির আজীবন সদস্য হলেন যুগ্ম সচিব আবুল হাসান

Oplus_131072

বাংলার নিউজ অনলাইন ডেস্ক: সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমীর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাতের সময় দুইজনের মধ্যে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। এ সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। বৃহত্তর খুলনা সমিতি সবসময় মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজ উন্নয়নে আমাদের কার্যক্রম ইতিমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছে।”
আলোচনার এক পর্যায়ে তিনি বৃহত্তর খুলনা সমিতির কার্যক্রম, কার্যবিধি এবং মানবসেবামূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। মানবিক এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে মোহাম্মদ আবুল হাসান বলেন, “সমাজের এই মহৎ কাজে বৃহত্তর খুলনা সমিতির সাথে তাল মিলিয়ে আজীবন কাজ করার ইচ্ছা আমার রয়েছে।”
পরবর্তীতে তিনি প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে বৃহত্তর খুলনা সমিতির আজীবন সদস্য হিসেবে যোগদান করেন। তাকে সমিতির আজীবন সদস্যপদ নং-১৮১১ প্রদান করা হয়।
এই সৌজন্য সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং মানবসেবার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT