আজ ৩০ আগস্ট, ২০২৫ (শনিবার) খুলনা জেলার খুলনা ক্লাব লিমিটেড প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের (কেএমএসসি) ৯ম বার্ষিক সাধারণ সভা-২০২৫।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি বলেন,
“আজ ২০২৫ সালের খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের (কেএমএসসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমি ক্লাবের সকল সদস্য এবং বিশেষ করে এজিএম উপলক্ষ্যে গঠিত সকল কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্লাবের কর্মকাণ্ডে গণতান্ত্রিক রীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসাবে প্রতি বছর সদস্যদের অবহিত করার উদ্দেশ্যে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।”
তিনি আরও বলেন,
“শ্যুটিং ক্রীড়া জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য প্রদর্শনে সক্ষম হয়েছে। কয়েকটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নতুন ক্লাব হিসেবেও আমরা সুনাম অর্জন করেছি। ক্লাবের মানোন্নয়নে সম্মানিত সদস্যদের মূল্যবান পরামর্শ ও আন্তরিক সহযোগিতা আমাদের নির্বাহী কমিটিকে অতীত দিনে বিশেষভাবে উপকৃত করেছে। আশা করছি, আগামীতেও সদস্যদের দিকনির্দেশনা ও সহযোগিতা শ্যুটিং ক্রীড়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
সভাপতি আরও যোগ করেন,
“কেএমএসসির মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। খুলনা নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই ক্লাবের মাধ্যমে গঠনমূলক কর্মকাণ্ডে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। আশা করছি- সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে ক্লাবটি শ্যূটিং ক্রীড়ার অগ্রযাত্রায় বহুদূর এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার আলী বাবু।

এছাড়া সভায় আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও অন্যান্য আজীবন সদস্যবৃন্দ।
Leave a Reply