September 25, 2026, 3:07 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
খুলনা বিভাগীয় সমিতি, ঢাকা’র নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় সমিতি, ঢাকা’র নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় সমিতি, ঢাকা’র নবনির্বাচিত নির্বাহী পরিষদ (২০২৬–২০২৮)-এর প্রথম সভা গত শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর এরিস্টেক্র্যাট রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি, খুলনা-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩)-এর প্রধান উপদেষ্টা আলী আজগর লবী এমপি।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুজ্জামান আরজু, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি মালিক হাফিজুল আলম ও নাইমুল আলম শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাচ্চু এবং মো. শহিদুল ইসলাম (ভিপি শহিদ), সাংগঠনিক সম্পাদক মো. রিপন তরফদার নিয়াম, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন সানাল, যুগ্ম দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির একজন আজীবন সদস্য। পাশাপাশি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সভায় নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যরা সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে খুলনা বিভাগের মানুষের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী দুই বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নবনির্বাচিত নির্বাহী পরিষদের সফলতা কামনা করে উপস্থিত সদস্যরা সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT