September 25, 2026, 5:31 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
খুলনা ফটোগ্রাফী সোসাইটির আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

খুলনা ফটোগ্রাফী সোসাইটির আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

নিজস্ব প্রতিবেদক

গত ০৮ জানুয়ারি ২০২৬ খুলনা ফটোগ্রাফী সোসাইটির সদস্যপদ লাভের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। আবেদন পর্যালোচনা ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে তাকে খুলনা ফটোগ্রাফী সোসাইটির আজীবন সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবা, সংস্কৃতি, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য ছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

খুলনা ফটোগ্রাফী সোসাইটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, লায়ন খানের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং আলোকচিত্রের মাধ্যমে সমাজ ও সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

এ উপলক্ষে খুলনা ফটোগ্রাফী সোসাইটির পক্ষ থেকে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT