September 24, 2026, 10:06 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
খুলনা নাট্য নিকেতনে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

খুলনা নাট্য নিকেতনে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের নাট্যচর্চার ইতিহাসে অনন্য অবদান রাখা খুলনা জেলার শহীদ হাদিস পার্ক সংলগ্ন প্রাচীন নাট্য সংগঠন ‘খুলনা নাট্য নিকেতন’-এ অনুষ্ঠিত হলো এক সৌজন্য সাক্ষাৎ। শতবর্ষ পেরিয়ে আসা এ সংগঠনের নাট্যযাত্রা শুরু হয়েছিলো ১৯০০ সালে নাট্যাচার্য ডি. এল. রায়ের হাত ধরে। প্রথমে নাম ছিল ‘খুলনা থিয়েটার’, পরে ‘খুলনা নাট্য মন্দির’ এবং বর্তমানে এটি পরিচিত ‘খুলনা নাট্য নিকেতন’ নামে।

আজ সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নাট্য নিকেতনের শিল্পী শেখ সিরাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একাধারে বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য।

এ সময় দুই সংগঠনের প্রতিনিধিরা সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা এবং নাট্যচর্চার ঐতিহ্য ধরে রাখার বিষয়ে মতবিনিময় করেন। উপস্থিত সকলেই নাট্য নিকেতনের শতবর্ষীয় গৌরবময় ইতিহাসকে লালন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT