খুলনা এক্স ক্রিকেট এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনে আলী আজগর লবি উপদেষ্টা মনোনীত করায় অভিনন্দন
বৃহত্তর খুলনার কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলী আজগর লবি, বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল এবং বিএনপি নেতা আজিজুল বারী হেলালকে খুলনা এক্স ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
তাঁদের এই দায়িত্বপ্রাপ্তির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, এবং লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটির প্রেসিডেন্ট ও দৈনিক ফলাফল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক লায়ন জি.এম হাফিজুর রহমান।
তাঁরা এক যৌথ বিবৃতিতে নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং খুলনা এক্স ক্রিকেট এসোসিয়েশনের উন্নতির জন্য তাঁদের সদিচ্ছা ও সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply