July 25, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
কাউন্সিল চেয়ারপারসনকে ফুলেল শুভেচ্ছা লায়ন খানের

কাউন্সিল চেয়ারপারসনকে ফুলেল শুভেচ্ছা লায়ন খানের

লায়ন্স ইন্টারন্যাশনাল, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের কাউন্সিল চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হওয়ায় লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু PMJF-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের এ বিশেষ মুহূর্তে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু PMJF-এর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, সততা, নিষ্ঠা এবং মানবসেবার প্রতি অকৃত্রিম অঙ্গীকার তাঁকে এ মর্যাদাপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ নতুন লায়ন বর্ষে সেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীল, কার্যকর ও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, লায়ন্সের মূলমন্ত্র “উই সার্ভ (We Serve)”-কে ধারণ করে নবনির্বাচিত কাউন্সিল চেয়ারপারসন সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের কল্যাণে আরও ব্যাপক ভূমিকা রাখবেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, যুব উন্নয়ন এবং মানবিক সেবামূলক কার্যক্রমে তাঁর নেতৃত্ব নতুন দিগন্তের সূচনা করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, নবনির্বাচিত কাউন্সিল চেয়ারপারসনের নেতৃত্বে লায়ন্স ইন্টারন্যাশনাল, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ দেশ-বিদেশে সেবার পরিধি আরও সম্প্রসারিত করবে এবং মানবকল্যাণে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের সুনাম আরও বৃদ্ধি পাবে।

তিনি লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু PMJF-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক সফলতা ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে মানবকল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করে লায়ন্স আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT