September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
কমলাপুর রেল স্টেশনে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন- এর উদ্যোগে অসহায়দের জন্য খাদ্য বিতরণ

কমলাপুর রেল স্টেশনে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন- এর উদ্যোগে অসহায়দের জন্য খাদ্য বিতরণ

বাংলার নিউজ ৭১ ডেস্ক: সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, জেলা ৩১৫ বি৩-এর উদ্যোগে আগামী ১৬ই নভেম্বর, শনিবার বিকেলে কমলাপুর রেল স্টেশনে একটি বিশেষ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হবে।

এই মহৎ উদ্যোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা গভর্ণর সাব্বির মোহাম্মদ সায়েম। আরও উপস্থিত থাকবেন সাবেক জেলা গভর্ণর ফারহানা নাজ সুদা, প্রথম জেলা গভর্ণর লায়ন শাহ আবু রুশ আল মুনির, ২য় জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার ফেরদাউস হাসান বানীসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম এবং সহযোগিতায় থাকবেন প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও ক্লাব সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মুসলেমিন।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের লক্ষ্য। এতে যেমন সুবিধাবঞ্চিত মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে, তেমনি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে মানবিক কার্যক্রমটি সফল হবে বলে তাদের আশা।

এই ধরনের সেবামূলক উদ্যোগ সমাজে সুশৃঙ্খল পরিবর্তন আনতে এবং দুঃস্থ মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT