এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম ফাউন্ডিং অ্যানিভার্সারি অব এপেক্স বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব বাংলাদেশের সদস্য আলহাজ্ব খান আকতারুজ্জামান উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এপেক্সিয়ানদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা এপেক্স বাংলাদেশের দীর্ঘ ৬৫ বছরের পথচলা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এপেক্স ক্লাব অব বাংলাদেশের সদস্য আলহাজ্ব খান আকতারুজ্জামান সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।
এছাড়াও তিনি উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
৬৫তম ফাউন্ডিং অ্যানিভার্সারির এ আয়োজনের মধ্য দিয়ে এপেক্স বাংলাদেশের ঐতিহ্যবাহী পথচলা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply