September 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
একুশে টিভির রজত জয়ন্তী উদযাপন

একুশে টিভির রজত জয়ন্তী উদযাপন

বাংলার নিউজ ডেস্ক ১৪ এপ্রিল ২০২৫, সোমবার—রাজধানীর কারওয়ান বাজারস্থ একুশে টেলিভিশন কার্যালয়ে দেশের প্রথম বেসরকারি সম্প্রচার চ্যানেল একুশে টিভির ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব আয়োজন করা হয়। দীর্ঘ পথচলার এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনে একুশে টিভির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব আব্দুস সালামের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি পায়।

এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট ও বৃহত্তর খুলনা সমিতির নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম, ক্লাবের পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান এবং নিউ টেক ইলেকট্রনিক্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি: আমিনুর রহমান রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা একুশে টেলিভিশনের ২৫ বছরের গৌরবময় যাত্রাকে সম্মান জানান এবং আগামীর পথচলায় শুভকামনা ব্যক্ত করেন।

রজত জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে একুশে টিভির প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে সকল অতিথিবৃন্দ বাংলাদেশের গণমাধ্যম জগতে একুশে টিভির অব্যাহত সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT