September 25, 2026, 1:08 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ঈদ পুনর্মিলনী মিলনমেলা: বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের হৃদয়ছোঁয়া আয়োজন

ঈদ পুনর্মিলনী মিলনমেলা: বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের হৃদয়ছোঁয়া আয়োজন

Oplus_131072


বাংলা নিউজ ৭১ ডেস্ক: আজ ০৪ জুলাই ২০২৫, (শুক্রবার) রাজধানীর কাকরাইলস্থ স্কাউট ভবনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এবারের আয়োজনে মিলিত হন দেশের বিভিন্ন স্থান থেকে আগত ফেলোশিপ সদস্যবৃন্দ ও অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম শামস এ খান।
সাধারণ সম্পাদক মুকুল আনেয়ার এর সার্বিক তত্ত্বাবধানে এবং প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম ওয়াহেদ রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেজবাহউদ্দিন জনি এবং ইঞ্জিনিয়ার মো আনোয়ার হোসেন, যিনি বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের আজীবন সদস্য হিসেবে সুপরিচিত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, আজীবন সদস্য বাংলা একাডেমি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ ও দপ্তর সম্পাদক বৃহত্তর খুলনা সমিতি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বক্তব্য বলেন,

“বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন। ৪৭ বছরের পুরনো এই সংগঠনের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে দেশের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, মানবতা ও দেশপ্রেমের বীজ বপন করে চলেছি।
আমি বিশ্বাস করি, তরুণদের নিয়ে একসঙ্গে কাজ করার মধ্য দিয়েই একটি মূল্যবোধনির্ভর, দক্ষ ও আলোকিত ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্কাউটিং-এর আদর্শে গড়ে ওঠা প্রজন্মই আগামী দিনে সমাজের নেতৃত্ব দেবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের নতুন শিখরে।
এই ধরনের আয়োজন আমাদের বন্ধন আরও দৃঢ় করে এবং তরুণদের অনুপ্রেরণা যোগায়—নিজেকে মানুষের কল্যাণে নিবেদিত করার জন্য।”

অনুষ্ঠানে অতিথিরা স্কাউটিং আন্দোলনের অবদান, ভবিষ্যৎ পরিকল্পনা ও মানবিক মূল্যবোধে প্রশিক্ষিত একটি প্রজন্ম গড়ার প্রত্যয়ে আলোচনা করেন। পরিশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও মিলন ভোজের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT