September 25, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ই-কমার্স ও ডিজিটাল বিজনেস ট্রেনিং সেশন আয়োজন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের

ই-কমার্স ও ডিজিটাল বিজনেস ট্রেনিং সেশন আয়োজন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের

উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধির জন্য ই-কমার্স ও ডিজিটাল বিজনেসের ট্রিক্স ও টিপস শীর্ষক একটি বিশেষ ট্রেনিং সেশন আয়োজন করে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ।
গতকাল ক্লাবের ধানমন্ডির হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় ক্লাবের নিবন্ধিত সদস্যরা অংশগ্রহণ করেন।

ক্লাবের গভর্নিং কমিটির চেয়ারম্যান এবং মেডিস্টোর-এর সিইও কামরুল হাসান জানান,
“উদ্যোক্তাদের জন্য নলেজ বেইজড ট্রেনিং আয়োজনই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এই ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের জন্য সহজলভ্য হোক। তাই বেশিরভাগ ট্রেনিং আমরা বিনামূল্যে আয়োজন করি।”

সেশনে জনপ্রিয় ডিজিটাল মার্কেটার এবং আইএমবিডি-এর সিইও শামীম আহমেদ ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো হাতে-কলমে তুলে ধরেন। প্রায় ১৩ বছরের অভিজ্ঞতা থেকে তিনি উদ্যোক্তাদের নিজের ডিজিটাল সেবা পরিচালনার কৌশল শিখিয়েছেন।

ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ রাহুল বলেন,
“ডিজিটাল বিজনেসে সফল হতে হলে ট্রিক্স এবং টিপস জানা জরুরি। আজকের এই সেশনের উদ্দেশ্যই ছিল উদ্যোক্তাদের সেই দক্ষতা অর্জনে সাহায্য করা।”

ক্লাবের ফাউন্ডার এবং নেক্সক্রাফট-এর সিইও মোহাম্মদ শাহরিয়ার খান উল্লেখ করেন,
“ডিজিটাল প্রোমোশন মানে শুধু ফেসবুক নয়। আরও অনেক প্ল্যাটফর্মকে ব্যবহার করে কাস্টমার টার্গেট করতে হবে। উদ্যোক্তাদের সেই দিকগুলো বোঝাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

ক্লাবের ইসি প্রেসিডেন্ট প্রফেসর ড. হিমু চৌধুরী বলেন,
“আমরা মাসিক ভিত্তিতে আমাদের উদ্যোক্তাদের জন্য অনলাইন এবং অফলাইন ট্রেনিং আয়োজন করি। ভবিষ্যতে বিভাগীয় পর্যায়েও ডিজিটাল বিজনেস প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্য, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলায়মান আহমেদ জিসান, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, জনসংযোগ সম্পাদক রাবেয়া খাতুন লাকি এবং কো-অর্ডিনেটর আফসানা হাওলাদার নদীসহ অনেকে।

অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ, দেশের প্রথম এবং শীর্ষস্থানীয় উদ্যোক্তা কমিউনিটি প্ল্যাটফর্ম, তাদের প্রায় ১,০০০ নিবন্ধিত সদস্য এবং ৭০,০০০-এর বেশি সোশ্যাল ফলোয়ারের মাধ্যমে নেটওয়ার্কিং ও ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT