September 24, 2026, 10:06 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিলে মিলনমেলা: বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠান সম্পন্ন

ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিলে মিলনমেলা: বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠান সম্পন্ন

Oplus_0

বাংলার নিউজ ৭১:

বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র উদ্যোগে ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিল গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় শের ই বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল প্রকাশে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমিতির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী লায়ন শেখ ড. ফরিদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে রমজানের শিক্ষা ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা পর্বে বক্তারা বৃহত্তর খুলনা অঞ্চলের ঐতিহ্য, ঐক্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, সমিতির এ ধরনের মিলনমেলা শুধু ইফতারকে ঘিরেই নয়, বরং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা জোরদার করার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানের বিশেষ এক মুহূর্তে প্রধান অতিথি লায়ন শেখ ড. ফরিদুল ইসলাম, সমিতির সভাপতি এম এ সালাম, সমিতির সাবেক সভাপতি ড. বিশ্বাস আক্তার এবং সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ একসঙ্গে সৌজন্য বিনিময় করেন। উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমি-এর আজীবন সদস্য।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সমিতির অগ্রগতি এবং সদস্যদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT