September 25, 2026, 6:22 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ইফতার ও দোয়া মাহফিলে সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান

ইফতার ও দোয়া মাহফিলে সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মার্চ ২০২৬ (২২ রমজান, বৃহস্পতিবার) রাজধানীর মতিঝিলস্থ জামান কোর্ট, ৪৫ দিলকুশা (৬ষ্ঠ তলা)-এ এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন আকতারুজ্জামান এমজেএফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য জনাব আমির এজাজ খান। 

সভাপতির বক্তব্যে আলহাজ্জ লায়ন আকতারুজ্জামান এমজেএফ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও মানবসেবার মাস। তিনি বলেন, লায়ন্স ক্লাব সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, পবিত্র এই মাহে রমজানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই একত্রিত হতে পেরে তিনি আনন্দিত। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য খান রবিউল ইসলাম রবি।

এসময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহেদ হোসেন সালাউদ্দিন, খুলনা বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সভাপতি আরজু, বৃহত্তর খুলনা সমিতি ঢাকা’র আজীবন সদস্য ও দৈনিক সমাচার পত্রিকাকার প্রধান সম্পাদক ড. খন্দকার আসাদুজ্জামান, মোঃ বাচ্চু এবং কণ্ঠযোদ্ধা লায়ন রোক্সার রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব।

পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, গুণী ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং লায়ন ও লিও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT