September 25, 2026, 5:29 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ইন্টারন্যাশনাল ডিরেক্টরের সাথে আকতারুজ্জামানের বিশেষ মূহুর্ত

ইন্টারন্যাশনাল ডিরেক্টরের সাথে আকতারুজ্জামানের বিশেষ মূহুর্ত

অনলাইন ডেস্ক: রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লায়ন সাবেক ডিস্ট্রিক গভর্ণরদের সম্মাননা ও ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়ার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লায়ন্স আন্তর্জাতিক জেলা।

মানবকল্যাণে নিবেদিত এই সংগঠন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থ সেবার মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে আসছে। পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও সেবার মনোভাবকে ধারণ করে একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে লায়ন্সের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন—যা সত্যিই প্রশংসনীয়।

গত ১৫ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত হয় “ডিস্ট্রিক গভর্ণর সম্মাননা-২০২৬” শীর্ষক এই জমকালো অনুষ্ঠান। এতে পাঁচজন সাবেক ডিস্ট্রিক গভর্ণরকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এক বিশেষ মুহূর্তে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক পিএমজেএফ-এর সঙ্গে উপস্থিত ছিলেন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।

তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে রয়েছে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানবসেবায় আরও ব্যাপক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT