ঢাকা: রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫-এর উদ্যোগে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে অনুষ্ঠিত ইনকামিং লিডার্স ট্রেনিং সেমিনার (আইএলটিএস) ২০২৬-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে বিভিন্ন রোটারি নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন তিনি। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সমাজসেবা, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, দক্ষ ও মানবিক নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি তরুণ নেতৃত্বের বিকাশে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply