September 24, 2026, 10:58 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
আয়নাতে ঐ মুখ দেখবে যখন” নাট্য-অনুষ্ঠানে সাংস্কৃতিক আবহ

আয়নাতে ঐ মুখ দেখবে যখন” নাট্য-অনুষ্ঠানে সাংস্কৃতিক আবহ

অনলাইন প্রতিবেদক: গত ২২ জুন, ২০২৫ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে রবিবার বিকেল ৬টায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান “আয়নাতে ঐ মুখ দেখবে যখন”। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর আয়োজনে এই অনুষ্ঠানটি ছিল একটি অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে ঐতিহ্য ও সৃজনশীলতার অপূর্ব সমন্বয় ঘটেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপরিচিত অভিনেতা ও স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ডি এ তায়েব। অনুষ্ঠানটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং বাংলা একাডেমির আজীবন সদস্য। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রিন্স আলমগীর, সভাপতি, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী।

সভাপতির বক্তব্যে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন:

“এই আয়োজন আমাদের হৃদয়ে এক গভীর ছাপ রেখে গেছে। স্বরলিপির পক্ষ থেকে এমন একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পাওয়াটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে প্রায় ৩৫ বছর আগের জনপ্রিয় শিল্পী জ্যাকশন ফারুকের গান শুনে আমি অতীতের স্মৃতিতে ফিরে গেছি। আমি সত্যিই মুগ্ধ।

আমাদের সংস্কৃতি যেন হারিয়ে না যায়, সে জন্য নিয়মিত এই ধরনের আয়োজন প্রয়োজন। নতুন প্রজন্ম যেন তাদের শিকড়কে চিনে, সে দায় আমাদের সবার। আমি স্বরলিপিকে ধন্যবাদ জানাই তাদের নিষ্ঠা ও সাংস্কৃতিক দায়বদ্ধতার জন্য।”

সাংস্কৃতিক পরিমণ্ডলে অনুষ্ঠানটি ছিল এক বিশেষ সন্ধ্যা, যেখানে শিল্প, সাহিত্য ও সমাজচেতনার জীবন্ত প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আবেগঘন প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT