September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
“আমার বাংলাদেশ পার্টি”র সাধারণ সম্পাদক ফুয়াদের সাথে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

“আমার বাংলাদেশ পার্টি”র সাধারণ সম্পাদক ফুয়াদের সাথে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

বাংলার নিউজ ৭১
দেশের রাজনীতি, সমাজসেবা ও সংস্কৃতির অগ্রগতির লক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক গুরুত্ববহ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে “আমার বাংলাদেশ পার্টি”র সাধারণ সম্পাদক জনাব মো: আসাদুজ্জামান ভুঁইয়া (ফুয়াদ) এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর মধ্যে।

সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক উন্নয়ন কার্যক্রম, যুব নেতৃত্বের ভূমিকা এবং আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ফুয়াদ সাহেব বলেন, “আমরা রাজনীতিকে জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখি। দেশ ও জাতির কল্যাণে যে কোনো ইতিবাচক উদ্যোগের পাশে থাকার চেষ্টা করছি সবসময়।”

লায়ন খান আকতারুজ্জামানও বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করে যাচ্ছি। রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এ ধরনের মতবিনিময় ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দেয়।”

এ সময় দুই পক্ষই দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে একে অপরের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতের শেষ পর্যায়ে লায়ন খান আকতারুজ্জামান জনাব আসাদুজ্জামান ভুঁইয়া ফুয়াদকে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর প্রকাশনা ‘লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন’ উপহার হিসেবে প্রদান করেন। এটি ছিল সৌজন্য, শ্রদ্ধা এবং আন্তরিকতার এক অনন্য নিদর্শন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT