(ঢাকা, ১৯ মার্চ ২০২৫) – (আটাব) এর আয়োজনে এক মনোরম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিশেষ এক মুহূর্তে অন্যান্যদের মধ্যে দেখা যাচ্ছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমীর আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অতিথিরা দেশের পর্যটন ও ট্রাভেল ইন্ডাস্ট্রির উন্নয়নে আটাবের ভূমিকা নিয়ে মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আটাবের নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের মতো এবারও এই আয়োজনের লক্ষ্য ছিল ব্যবসায়ী, নীতি-নির্ধারক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা।
উল্লেখ্য, আটাব দেশের ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের শীর্ষ সংগঠন হিসেবে কাজ করে আসছে এবং পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
Leave a Reply