September 25, 2026, 1:52 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
শেরে বাংলার ১৫১তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

শেরে বাংলার ১৫১তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

বাংলার নিউজ ৭১ ডেস্ক: আজ ২৬ অক্টোবর ২০২৪ বিকেল ৫টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক বিশিষ্ট আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নানা গুণী ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়।

ক্রেস্ট গ্রহণ করছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন- এর প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। বাংলার নিউজ ৭১

অনুষ্ঠানে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তি দিয়ে এ কৃতি পুরুষের প্রতি সম্মান জানানো হয়। এম নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী ও চেয়ারম্যান, বিএলডিপি, প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে শেরে বাংলার আদর্শকে বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ মইনুদ্দিন কাজল, সম্পাদক, দৈনিক দেশের মাটি, এই মহান নেতার আদর্শ ও তার সামাজিক কর্মযজ্ঞকে তুলে ধরেন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। এডভোকেট মোঃ আফতাব হোসেন মোল্লাহ, সহ-সভাপতি, বাংলাদেশ মুসলিম লীগ, শেরে বাংলার জীবন ও কর্মের মূল্যায়ন করে বলেন, তার অবদান আজও আমাদের প্রতিটি কাজে অনুপ্রেরণা দেয়।এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি, শেরে বাংলার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইদ্রিস আলী এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোঃ মোশারফ হোসেন রাজু।

বক্তব্য রাখছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন- এর প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। বাংলার নিউজ ৭১

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আকবর সিরাজী ও এম এ শাহজাহান মজুমদার। পাশাপাশি, আলোচক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, সাংবাদিক ও আজীবন সদস্য বাংলা একাডেমি। দেশের উন্নয়নে যুবসমাজকে একত্রিত করে দেশ গড়ার আহ্বান” জানিয়ে তার বক্তব্যে দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকার ওপর আলোকপাত করেন। এই বিশেষ আয়োজনে নানা শ্রেণির বিশিষ্ট ব্যক্তিত্বদের সান্নিধ্যে শেরে বাংলার আদর্শ ও সমাজ পরিবর্তনের মহান শিক্ষা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT