September 25, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নতুন কমিটির প্রথম সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিবের বক্তব্য

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নতুন কমিটির প্রথম সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিবের বক্তব্য

বাংলার নিউজ ৭১ ডেস্ক: লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর ২০২৫-২৬ বর্ষের “নিউ কমিটি ফাস্ট মিটিং” গতকাল রাজধানীর দিলকুশায় অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। পুরো অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব সার্ভিস চেয়ারপারসন জনাব ওবায়দুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন,

“লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক মানবসেবামূলক সংগঠন। এই প্ল্যাটফর্ম থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সমাজে একটি টেকসই পরিবর্তন আনতে পারব। নেতৃত্ব, মূল্যবোধ ও মানবিকতার সমন্বয়ে গঠিত এই কমিটির মাধ্যমে আমি বিশ্বাস করি—এ ক্লাব শুধু সেবাই নয়, সামাজিক সচেতনতা ও নৈতিক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবে।”

তিনি আরও বলেন,

“মানবসেবা শুধু একটি কর্তব্য নয়, এটি একটি আদর্শ। নতুন কমিটির সদস্যদের আন্তরিকতা, পরিকল্পনা ও একাগ্রতার মধ্য দিয়ে এই আদর্শ বাস্তব রূপ পাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।”

তার বক্তব্যে ক্লাব সদস্যদের মধ্যে অনুপ্রেরণা ও দায়িত্ববোধের নবউদ্দীপনা সৃষ্টি হয়, যা পুরো আয়োজনকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT