বাংলা নিউজ ৭১ ডেস্ক: মানবকল্যাণ ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্প সচিব জনাব ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এই গৌরবময় সম্মাননা পরিয়ে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—যিনি বাংলা একাডেমি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর আজীবন সদস্য ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)- এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বক্তারা শিল্প সচিব ওবায়দুর রহমানের কর্মনিষ্ঠা, নিষ্ঠা ও সমাজকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, তার আদর্শ ও কর্মপ্রেরণা আজকের তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় পথনির্দেশনা হয়ে থাকবে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানটি এক হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে এই স্বীকৃতিকে আরও অর্থবহ করে তোলেন।
এই সম্মাননা ওবায়দুর রহমানের ব্যক্তিগত গৌরবের পাশাপাশি দেশের সেবা ও সমাজ উন্নয়নে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ ও কৃতজ্ঞতার প্রকাশ।
Leave a Reply