বাংলার নিউজ ৭১ ডেস্ক: লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটির প্রথম সভা আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্লাবের পক্ষ থেকে এ উপলক্ষে একটি বিশেষ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
সভাটি বিকাল ৫:৩০ টায় রাজধানীর বাণিজ্যিক কেন্দ্রস্থল ৪৫, দিলকুশা, ৬ষ্ঠ তলা-তে অনুষ্ঠিত হবে। ক্লাবের সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সভায় নতুন কমিটির কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা আলোচনার পাশাপাশি ক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এছাড়াও যেসব সদস্যদের মেম্বারশিপ রিনিউ ডিউ রয়েছে, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে ডিউ ফি পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সভা শেষে উপস্থিত সদস্যদের জন্য হালকা আপ্যায়নের আয়োজন থাকবে বলেও আয়োজকরা জানিয়েছেন।
Leave a Reply