July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা ও সম্মাননা প্রদান

বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: গত ০৪ জুলাই ২০২৫, শুক্রবার, রাজধানীর কাকরাইলস্থ স্কাউট ভবনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ফেলোশিপ সদস্যবৃন্দ ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম শামস এ খান। সাধারণ সম্পাদক মুকুল আনেয়ার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং এম ওয়াহেদ রাসেল-এর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি ছিল অত্যন্ত গতিময় ও সংগঠিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেজবাহউদ্দিন জনি এবং ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, যিনি বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের একজন আজীবন সদস্য। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন-কে সংগঠনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম শামস এ খান সম্মানসূচক একটি সার্টিফিকেট প্রদান করেন।

ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন:

“বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক প্ল্যাটফর্ম, যেখানে তরুণ ও অভিজ্ঞরা একত্র হয়ে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। আজকের এই সম্মান আমার জন্য শুধু প্রাপ্তি নয়, দায়িত্বও বয়ে আনে। আমি সবসময় এ সংগঠনের পাশে থেকে সমাজসেবায় অবদান রাখতে চাই।”

আয়োজনের শেষপর্যায়ে পারস্পরিক কুশল বিনিময়, ছবি তোলা এবং প্রীতিভোজের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT