July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ক্লাবের নতুন নেতৃত্বকে বরণ করে নিল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

লায়ন্স ক্লাবের নতুন নেতৃত্বকে বরণ করে নিল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

বাংলার নিউজ ৭১: ২০২৫-২০২৬ সালের জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩–এর নতুন কমিটি গঠন উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে লায়ন্স পরিবারে বইছে আনন্দের বন্যা।

নতুন কমিটিতে ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন শাহ আবু রুশ আল মুনির। পাশাপাশি মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন লায়ন ইঞ্জিনিয়ার মোঃ সেলিম মিয়াহ। এ দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে গঠিত হয় নতুন নেতৃত্বের আত্মপ্রকাশ।

এই নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়ে তাদের বরণ করে নেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তাঁর নেতৃত্বে আয়োজিত এ বিশেষ আয়োজনে ক্লাব সদস্যদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত উপস্থিতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১–এর সম্মানিত প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ।

এই আয়োজন নতুন কমিটির জন্য যেমন একটি প্রেরণাদায়ক সূচনা, তেমনি লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT