মানব সেবায় অসামান্য অবদান ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ, জাতীয় নির্বাহী কমিটির (বিএনপি)-এর গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো: শামীমুর রহমান শামীমকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
তিনি নিজ হাতে শামীমুর রহমান শামীমকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে তাঁর মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি সম্মান জানিয়ে বলেন, “আপনার কাজ সমাজের প্রতি অবিচল প্রতিশ্রুতি এবং নিঃস্বার্থ সেবার উদাহরণ।” শামীমুর রহমান শামীম তাঁর বক্তব্যে এই পুরস্কারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এটা শুধুমাত্র আমার জন্য নয়, বরং সবার জন্য যারা সমাজে ভালো কাজ করতে ও মানুষের কল্যাণে নিজেদের নিবেদিত রেখেছে। আমি বিশ্বাস করি, সমাজের উন্নতি এবং মানব সেবার মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি।” এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) সহকারি কৌশলী এস এম আমিরুজ্জামান বিলাস। তিনি তার বক্তব্যে শামীমুর রহমান শামীমের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “আপনার অবদান সমাজের উন্নয়নে চিরকাল মনে রাখার মতো, এবং এ ধরনের উদ্যোগ অন্যান্যদেরও প্রেরণা দিবে।” এই অনুষ্ঠানের মাধ্যমে শামীমুর রহমান শামীমের দীর্ঘদিনের সমাজসেবা এবং মানবকল্যাণমূলক কাজের প্রতি সম্মান জানানো হয়, যা আগামী দিনে আরও অনেককে মানবিক কাজের দিকে আগ্রহী করবে এবং সমাজে পরিবর্তন আনতে সাহায্য করবে।
Leave a Reply