July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
গণমাধ্যম এবং সাংবাদিকদের উন্নয়নে আমরা কাজ করতে চাই : জামাল

গণমাধ্যম এবং সাংবাদিকদের উন্নয়নে আমরা কাজ করতে চাই : জামাল

কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করতে চান। বিগত সরকার গুলো সাংবাদিকদের নিয়ে তেমন কোন কাজ করেননি, আমরা করতে চাই। বর্তমান সরকারও সাংবাদিকদের জন্য কিছু করেনি। তারা সংস্কারের নামে যা সংস্কার শব্দটিকে সর্বোচ্চ বিতর্কিত করে ফেলেছে। তিনি সোমবার রাজধানীর দৈনিক বাংলায় হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালের হলরুমে আয়োজিত এক দোয়া ও ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি দেশের সাংবাদিকদের তালিকাও জরুরী। সাংবাদিক নিয়োগ নীতিমালাও তেমনি গুরুত্বপূর্ণ। এগুলো না থাকায় পেশাটি অরক্ষিত এবং মর্যাদাহীন অবস্থায় আছে। দেশ গঠনের পর বিভিন্ন দলীয় সরকার এসেছে, চলেও গেছে। কিন্তু কোনো সরকারই সাংবাদিকদের জন্য চিন্তা করেননি। পাশাপাশি তিনি সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি সোমবার রাজধানীর দৈনিক বাংলা সংলগ্ন রহমানিয়া ইন্টারন্যাশনাল রূপটফে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ আয়োজিত ইফতার মাহফিল এবং সাংবাদিকদের মাঝে ঈদ সম্মানী চেে প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেছেন।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র খান নজরুল ইসলাম হান্নান।

স্বাগত বক্তা ছিলেন ম্যাক টাওয়ার লিমিটেডের চেয়ারম্যান লায়ন মোঃ বশিরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়শনের সভাপতি শরিফুল ইসলাম খান ডলার।

বিশেষ অতিথি ছিলেন দেশ টেলিভিশনের হেড অব নিউজ মহিউদ্দিন, বাংলাদেশ এডিটরস ফোরাম মহাসচিব ওমর ফারুক জালাল, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বাংলা একাডেমীর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আক্তারুজ্জান এমজেএফ, জোনাকী এন্টারপ্রাইজের সিইও মুজিবল হক খোকন, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষের প্রধান উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম, স্বপীন ফাউন্ডেশন চেয়ারম্যান মন্জুরুল ইসলাম টিপু।

অনুষ্ঠানে শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ মোক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব রফিকুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সহ প্রমুখ।
অনুষ্ঠন পরিচলনা ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক সায়েম ইসলাম টুটুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT