আজ ২৩ মার্চ ২০২৫, রবিবার, রাজধানী হোটেল ভিক্টরিতে এক বিশেষ ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সমিতির সিনিয়র সহ-সভাপতি সাবেক জেলা জজ লুতফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আরজুর পরিচালনায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্ব, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব রিপন তরফদার, খান রবিউল ইসলাম রবি, মোস্তাফিজুর রহমান বাচ্চু, প্রফেসর ডক্টর শেখ মমিনুল আলম, আনোয়ার হোসেন শানাল, হাবিবুর রহমান, আব্দুল আলিম, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য ও খুলনা বিভাগীয় সমিতির যুগ্ম সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, জনাব সূর্য প্রমূখ।
মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সমিতির কার্যক্রমকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সভাপতি নির্বাচনের জন্য একটি ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।
এটি ছিল একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা এবং সভা, যেখানে উপস্থিত সবাই ভবিষ্যতে সমিতির উন্নতি ও সাফল্যের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন।
Leave a Reply