September 25, 2026, 2:36 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ভূমিহীনদের উন্নয়নে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভূমিহীনদের উন্নয়নে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক: বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত “ভূমিহীনদের উন্নয়নমূলক কাজের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল” এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি জনাব আওরংগজেব কামাল। তিনি তাঁর বক্তব্যে ভূমিহীন মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভূমিহীন জনগণের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের প্রধান উপদেষ্টা, দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশনের ঢাকা বিভাগীয় চীফ জনাব কে.এম. আবুল হোসেন। তিনি সমাজের সুবিধাবঞ্চিত জনগণের জন্য এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের ভূমিহীন পরিবারের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।

এই মহতী আয়োজন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সকলে দেশের শান্তি, উন্নয়ন ও ভূমিহীন জনগণের ভবিষ্যৎ কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT