১৭ মার্চ ২০২৫ রবিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে রোটারি ক্লাব বারিধারা সেন্ট্রালের পক্ষ থেকে ফিরোজ বারি প্রতিবন্ধী হাসপাতালে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ক্লাবের সদস্যদের আন্তরিক অংশগ্রহণে ও ভালোবাসায় পরিপূর্ণ এই আয়োজনটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব বারিধারা সেন্ট্রালের প্রেসিডেন্ট তারেক বিন মাকসুদ, পাস্ট প্রেসিডেন্ট ফারহানা ফেরদৌস এবং পিপি মিজানুর রহমান সেলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট আয়শা, সদস্য সুফিয়া আলি পারুল, সুফিয়া বেগম, নুসরাত জাহান সহ অন্যান্য সম্মানিত সদস্যগণ এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তাঁর উপস্থিতি এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
এই মহতী উদ্যোগের মাধ্যমে রোটারি ক্লাব বারিধারা সেন্ট্রাল সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
Leave a Reply