September 25, 2026, 1:08 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মানব সেবায় বিশেষ অবদান: লায়ন রাহাত মুসলেমীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান

মানব সেবায় বিশেষ অবদান: লায়ন রাহাত মুসলেমীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান

মানব সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার ও ক্লাব সেক্রেটারী লায়ন রাহাত মুসলেমীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এই সম্মাননা তুলে দেন।

লায়ন রাহাত মুসলেমীন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, যিনি দীর্ঘদিন ধরে মানব কল্যাণে অসামান্য অবদান রেখে চলেছেন। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তার এহেন মহৎ উদ্যোগ ও মানবিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।

সমাজসেবায় তার নিষ্ঠা ও আত্মত্যাগ অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। এই সম্মাননা প্রাপ্তি তার কর্মপ্রেরণাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে মানব সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

লায়ন রাহাত মুসলেমীন এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, “মানব সেবা আমার জীবনের ব্রত। এই সম্মাননা আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতে আমি আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং মানুষের পাশে দাঁড়াতে যারা আগ্রহী, তাদের জন্য লায়ন রাহাত মুসলেমীন একটি অনুপ্রেরণার প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT