রাজধানীর ৪৫ দিলকুশায় মনিং ভয়েজ পত্রিকার কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো খুলনা জেলা বিএনপির বিশিষ্ট নেতা আশরাফুল ইসলাম নান্নুর জন্মদিন। কেক কেটে এবং উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিশেষ করে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিট্যাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
Leave a Reply