July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লোরিয়াস বনশ্রীর উদ্যোগে বিনামূল্যে আই ক্যাম্প

লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লোরিয়াস বনশ্রীর উদ্যোগে বিনামূল্যে আই ক্যাম্প

বাংলার নিউজ ৭১ ডেস্ক: ০৬ অক্টোবর ২০২৪ লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লোরিয়াস বনশ্রী-এর প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার এনামুল হক পাটোয়ারী এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ, সভাপতি বনশ্রী আফতাবনগর অফিসার্স ক্লাব, কো- চেয়ারম্যান, আল রাজী ইসলামিয়া হসপিটালের সহযোগিতায় একটি বিনামূল্যে আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। যেসব রোগীর চোখে ছানি ধরা পড়েছে, তাদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

আই ক্যাম্পটি ইসলামী হাসপাতালে সকাল ১০:০০ টায় শুরু হয়। এর মাধ্যমে কমিউনিটির দুঃস্থ ও অসহায় মানুষদের চোখের সেবা নিশ্চিত করতে কাজ করা হয়, যা লায়ন্স ক্লাবের মানবিক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর সাব্বির মোহাম্মদ সায়েম, যিনি লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সাথে আরও উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি মোহাম্মাদ হারুনুর রশিদ, পিএমজেএফঅক্টোবর সার্ভিস চেয়ারম্যান লায়ন মাসুমক্যাবিনেট ট্রেজারার লায়ন শহিদুল ইসলামঅক্টোবর সার্ভিস ট্রেজারার লায়ন আরিফ, এবং র‌্যালী কমিটির সেক্রেটারি লায়ন মিন্টু

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্টোবর সার্ভিস সেক্রেটারি সাকি কাউসারলায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, আরসি হেডকোয়ার্টারGAT ও অক্টোবর সার্ভিস সদস্য, লায়ন রাবেয়া সুলতানা (রুবি) সহ অন্যান্য লায়ন্স সদস্যবৃন্দ।

এই ক্যাম্পের মাধ্যমে অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা এবং ছানি অপারেশন নিশ্চিত করে লায়ন্স ক্লাব একটি মানবিক উদ্যোগের পরিচায়ক হয়েছে, যা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT