মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় গৃহায়ণ অধিদপ্তরের চেয়ারম্যান লায়ন সাইদ মো: নুরুল বাসিরকে সম্মানিত করা হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, লায়ন ইন্টারন্যাশনাল পিন পরিয়ে তাকে এই সম্মাননা প্রদান করেন।
সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা রাখার জন্য লায়ন সাইদ মো: নুরুল বাসির দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার নেতৃত্বে জাতীয় গৃহায়ণ অধিদপ্তর দেশের আবাসন উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এই সম্মাননার মাধ্যমে সমাজসেবায় তার অবদানকে স্বীকৃতি দেওয়া হলো, যা আগামীতেও মানবসেবার ক্ষেত্রে তাকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply